1. alorbarta@gmail.com : Alor Barta : Alor Barta
  2. rifanahmed83@gmail.com : Rifan Ahmed : Rifan Ahmed
  3. news.rifan@gmail.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
কাঙ্ক্ষিত তদবির হাসিল করতে না পেরে চৌদ্দগ্রাম ওসির বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের চেষ্টা। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শাহিনের মায়ের ইন্তেকাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কামাল খানকে সংবর্ধনা সন্ধান চাই না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক রফিক উল্লাহ সিকদার (আলো) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটির পরিচিতি সভা সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি, নিহতদের পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে: মুফতি ইমরানুল বারী সিরাজী Hello world! চাকরির অনিশ্চয়তা, এক বছরের বেতনহীনতা ও ঋণের ভার: এক কর্মীর মৃত্যুতে ২৮১ পরিবারের কান্না, সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কামাল খানকে সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংবাদিকতায় ভূমিকার পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর উত্তরা মডেল টাউনের ক্যাফে নূর রেস্টুরেন্টে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উপদেষ্টা, নারী উদ্যোক্তা, সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব হোসনা খান। প্রধান বক্তা ছিলেন দৈনিক মহাযুগ-এর সম্পাদক ও মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিং (এমআইটি)-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও মেঘনাপাড় ট্রাস্টের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাচ্চু, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, দৈনিক আলোকিত সকাল-এর সম্পাদক মোকলেসুর রহমান মাসুম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেখক-গবেষক ও দৈনিক প্রতিবিম্ব-এর সম্পাদক আবুল খায়ের এবং সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকাও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সাহাদাত হোসেন কামাল খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম. আজিজুল হক। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস.এম. কামাল হোসেন ও সিকান্দার আলী আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রোমান শেখ, পাঠাগার ও আকাইদ বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার স্মৃতি, সহ-পরিবহন বিষয়ক সম্পাদক জি.এম.এস. মানছুর, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ হাসান, সোশ্যাল মিডিয়া ও কনটেন্ট বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল আমিন, সিনিয়র সাংবাদিক কেয়া আক্তার, শাহিন মির্জা এবং নতুন পাতা বার্তার সম্পাদক কামরুজ্জামান রনিসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত অর্জন ও সাংগঠনিক দায়িত্বকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তারা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

More News Of This Category
18 September 2026

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কামাল খানকে সংবর্ধনা

বিস্তারিত লিংক কমেন্টে ‍|| www.dailyalorbarta.com