নিজস্ব প্রতিবেদক ঃ
দৈনিক আলোর বার্তা ও দি ডেইলি স্টেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং বিশিষ্ট্য ব্যবসায়ী অধ্যাপক রফিক উল্লাহ সিকদার (আলো) আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫: ৩০ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর, মৃত্যুকালে তিনি তাঁর সহর্ধমীনি এবং গুণিজন রেখে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিক উল্লাহ সিকদার (আলো) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ব্রেইন স্ট্রোক করেন।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকাবস্থায় রবিবার ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাজা রবিবার রাত ৯টায় বাংলামোটর বড় মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয়।
তিনি দীর্ঘদিন ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক রফিক উল্লাহ সিকদার (আলোর) প্রয়াতে ঢাকা প্রেস ক্লাবসহ সাংবাদিকতা অঙ্গনে বিশাল এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুসংবাদে সহকর্মী, শুভাকাঙ্গী ও সাংবাদিক সমাজের অনেকেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রফিক উল্লাহ সিকদার আলো নামেই এই গুণী মানুষটি বেশি পরিচিত ছিলেন। তাঁর কর্ম ও অবদানের মধ্য দিয়ে সাংবাদিকতা অঙ্গনে গড়ে তুলেছিলেন নিজস্ব এক পরিচিতি ও শ্রদ্ধার আসন। তার মৃত্যুতে সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। কর্মময় জীবন এবং সাংবাদিকতার ক্ষেত্রে রাখা অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।