1. alorbarta@gmail.com : Alor Barta : Alor Barta
  2. rifanahmed83@gmail.com : Rifan Ahmed : Rifan Ahmed
  3. news.rifan@gmail.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটির পরিচিতি সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির পরিচিতি সভা আজ অত্যন্ত সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব আবুল কাসেম পাটোয়ারী। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব নূরুল আমিন চুন্নু, সাধারণ সম্পাদক জনাব আরু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. নয়ন কবির এবং সাংগঠনিক সম্পাদক জনাব মো. শহীদুল্লাহসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ ও সৌহার্দ্য ভাগাভাগি করে নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের মূল ভিত্তি হলো ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ত্যাগের মানসিকতা। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানা ও ওয়ার্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণের জন্য কাজ করাই হবে আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।

দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

সভায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে ক্ষমা, রহমত ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়।

পরিশেষে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ঐক্য ও সাংগঠনিক অঙ্গীকারকে আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে পরিচিতি সভার সমাপ্তি ঘটে।

ঐক্য আমাদের শক্তি, শৃঙ্খলা আমাদের সৌন্দর্য, আর জনগণের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।

ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, ঢাকা মহানগর দক্ষিণ আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে উঠবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

More News Of This Category
20 August 2026

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটির পরিচিতি সভা

বিস্তারিত লিংক কমেন্টে ‍|| www.dailyalorbarta.com