1. alorbarta@gmail.com : Alor Barta : Alor Barta
  2. rifanahmed83@gmail.com : Rifan Ahmed : Rifan Ahmed
  3. news.rifan@gmail.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি, নিহতদের পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে: মুফতি ইমরানুল বারী সিরাজী

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ক‌ওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে পাড়ি জমানো মানুষের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রবাসে কর্মরত এসব মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের এভাবে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারগুলো তাদের আপনজনকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছে। সরকারকে এসব পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তার দায়িত্ব সরকারকে নিতে হবে।

মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়া এবং কর্মক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়েও সরকারকে আরও তৎপর হতে হবে।

তিনি মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে সবর ও ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

More News Of This Category
10 August 2026

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি, নিহতদের পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে: মুফতি ইমরানুল বারী সিরাজী

বিস্তারিত লিংক কমেন্টে ‍|| www.dailyalorbarta.com